হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের কারণ জানা গেল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:২৪, রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রাজনৈতিক দলের মনোনীত হয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা এবং যথাযথভাবে পূরণ না করায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য জানান।

এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বগুড়ার-১, ২, ৩ ও ৪ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনয়নে প্রার্থী হন হিরো আলম। তবে যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা দেখেন, হিরো আলম যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ করেননি। এজন্য তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

তিনি বলেন, দলীয় প্রার্থী হলেও হিরো আলম স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র পূরণ করেন। রাজনৈতিক দলের স্থানে হিরো আলম লিখেছেন ‘প্রযোজ্য নহে’। দলীয় মনোনয়নে মূল কপি তিনি জমা দেননি। ফটোকপি দিয়েছেন। এটা একটি বিষয়। স্বতন্ত্র প্রার্থী হলে আপনার ভোটার তালিকার এক শতাংশ সমর্থনের তথ্য জমা দিতে হবে। উনি সেটিও করেননি। এখানেও আইনের ব্যত্যয় হয়েছে। তারপর হিরো আলম তার হলফনামার সঙ্গে সম্পদের আয়-ব্যয় বিবরণী জমা দেননি। এ ছাড়া তার হলফনামা নোটারি পাবলিক করা থাকলেও সেখানে স্বাক্ষর করেননি হিরো আলম।

এ সময় স্বাক্ষর করার সুযোগ চেয়ে হিরো আলম বলেন, “সম্পদ বিবরণী আছে। সেটা দেওয়া ছিল। উকিল জমা দিতে ভুল করেছে। আর হলফনামায় এখন স্বাক্ষর করে দিচ্ছি।”

তবে সভা কক্ষে উপস্থিত অন্য প্রার্থীরা এতে আপত্তি জানিয়ে বলেন, মনোনয়নপত্রে হলফনামা দেওয়ার বিষয়টি একটি আইনগত প্রক্রিয়া। কারণ হলফনামায় লেখার পর একজন সেখানে শনাক্ত করতে হবে। এরপর একজন ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের মাধ্যমে সেটি ভ্যারিফাই করতে হয়। উনি সেটি অনুসরণ করেননি। এখন হলফনামায় স্বাক্ষর করা সম্ভব না।

এ প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে উনি চাইলে আমার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। সেক্ষেত্রে সোমবার (০৪ ডিসেম্বর) বিকাল ৪টার পর আমাদের রায়ের কপি নিয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।”

হিরো আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “এটা কোনো বিষয় নয়; এর আগেও বাতিল করেছিল। হাই কোর্ট থেকে রায় এনেছি, এবারও তাই করব।”

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার