সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৬:৫৯, রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে দীর্ঘমেয়াদে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আইনি কাঠামো তৈরি করতে সংস্কার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নিতে আহ্বান জানিয়েছেন। তিনি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে বলেন, "যদি আমরা সংস্কার সঠিকভাবে করতে পারি, তবে বাঙালি জাতি হিসেবে যতদিন টিকে থাকবে, ততদিন আপনাদের অবদান থেকে যাবে।"

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম সংলাপে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস। এতে তিনি দেশের ঐক্য এবং আন্তর্জাতিক সমর্থন বিবেচনা করে সংস্কার কমিশনের সুপারিশগুলোর গুরুত্ব তুলে ধরেন এবং সেগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা বলেন, "নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, কেউ যেন তা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। আমাদের কাজ হবে এমন আইন এবং নীতিমালা তৈরি করা, যাতে দেশ স্বচ্ছভাবে চলতে পারে।" তিনি আরও বলেন, "আমরা কেবল বুঝাবো কেন প্রয়োজন এবং কীভাবে করা যায়, বাকিটা রাজনৈতিক দলের কাজ।"

অধ্যাপক ইউনূস সরকারী প্রথম পর্বের (ছয় মাস) অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, "এই সময়ের মধ্যে সরকার দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহলের সমর্থন পেয়েছে।" তিনি বলেন, "আন্তর্জাতিক সমর্থন আমাদের জন্য একটি বড় সম্পদ এবং আমাদের সংস্কার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে।"

সংস্কারের বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "যদি আমরা আমাদের ঐক্যকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি, তবে সেটি বংশ পরম্পরায় চলতে থাকবে।"

অধ্যাপক ইউনূস আরও বলেন, "এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, আমরা যেন গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই।"

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার