বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১১:২৮, বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

নিরাপদ প্রত্যাবাসন এখনও অমীমাংসিত থাকায় কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে দীর্ঘদিন ধরে বন্দি জীবন কাটাচ্ছেন রোহিঙ্গারা। নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা না থাকায় তারা তৃতীয় কোনো দেশে নিরাপদ জীবন গড়ার আশা করছেন। বৈধ বা অবৈধ যে কোনো পথেই হোক, উন্নত দেশে পুনর্বাসনের আকাঙ্ক্ষা প্রকাশ করছেন সব বয়সের রোহিঙ্গারা।

কিছু শরণার্থী জানিয়েছেন, তারা সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য অস্ট্রেলিয়া, কানাডা বা আমেরিকায় যেতে চান। মিয়ানমারের ট্রমা আর অনিশ্চিত জীবন থেকে তারা নিরাপদ আশ্রয়ের দিকে আকৃষ্ট। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে কিছু রোহিঙ্গা তৃতীয় দেশে পুনর্বাসিত হয়েছেন, তবে সংখ্যাটা খুব সীমিত।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “ফাস্ট ওয়াল্ডের উন্নত দেশে যাওয়া রোহিঙ্গাদের স্বাভাবিক চাওয়া। তবে বাস্তবতা হলো, গত পাঁচ বছরে মাত্র পাঁচ হাজার রোহিঙ্গা পুনর্বাসিত হয়েছেন। এখানে ১২ লাখের বেশি মানুষ বসবাস করছে এবং প্রতিদিন অন্তত ১০০ শিশুর জন্ম হচ্ছে। এটি সমাধান প্রায় অসম্ভব।”

কানাডা, নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশে মোট ৪৮৯৭ রোহিঙ্গা পুনর্বাসিত হয়েছে। নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হলে এদের অনেকেই নিজ দেশে ফিরে যেতে চান। কানাডায় পুনর্বাসিত মো. ইসমাইল বলেন, “যদি শান্তিপূর্ণভাবে আরাকানে ফিরে যাওয়ার ব্যবস্থা থাকে, সবাই চলে যাবে। আমরাও চাইলে ফিরে যাব। কিন্তু রাখাইনে এখনো সবাই সেনা ও আরাকান আর্মির চাপে আছে, তাই আরাকানে যেতে চাচ্ছে না।”

বর্তমানে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে বসবাস করছেন। প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনিশ্চয়তার কারণে মাঝে মাঝে তারা অবৈধ পথে পালানোর চেষ্টা করছেন, যা সংবাদ শিরোনামেও উঠে আসে।

Share This Article

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা


ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত