ছাত্রলীগ ট্যাগ দিয়ে শিবির সেক্রেটারির উপর হামলা ছাত্রদলের

  জবি প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ১১:৩৯, শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সূত্রাপুর থানায় সভা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল সৃষ্টি করেছেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে শাখা শিবির সেক্রেটারির নিকট ক্ষমা চেয়েছেন তিনি।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সূত্রাপুর থানায় আয়োজিত এক নাগরিক সভা চলাকালীন এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সূত্রাপুর থানা পুলিশের আহ্বানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভা চলছিল। সভা চলাকালীন উপস্থিত জবি শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামকে জেরা করতে থাকেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করতে থাকেন ও মারতে তেড়ে আসেন। পরে পুলিশ ব্যারিকেড দিয়ে জবি শাখা শিবির সেক্রেটারিকে রিয়াজুল ইসলামকে সরিয়ে ওসির কক্ষে নিয়ে আসেন।

এ জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, "আমার সঙ্গে জবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির একটা ছবি দেখিয়ে তারা তেড়ে আসে। ছবিটা আমি যখন জবি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলাম তখনকার। আমি জীবনে ছাত্রলীগ করিনি। কোনো মিছিল, মিটিং, শো-ডাউন কিছুই করিনি। কিন্তু তারা একটা ছবি দেখিয়ে কোনো কিছু যাচাই-বাছাই না করে তারা হঠাৎ এগ্রেসিভ হয় এবং হামলা করার জন্য এগিয়ে আসে।"

তিনি আরও বলেন, "আমার সঙ্গে স্থানীয় একজন মুরুব্বি ছিলো, তাকেও মারতে আসে। পুলিশও বলছিলো যে, তারা আশঙ্কা করছিল মুরুব্বির উপরও হামলা করতে পারে। এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।"

এ ব্যাপারে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, "আমি বিষয়টি বুঝতে পারিনি। পূর্বের একটি ছবিকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এটার জন্য আমি দুঃখিত।"

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, "সভা চলাকালীন শাখা শিবিরের সেক্রেটারির একটি ছবিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি হট্টগোল সৃষ্টি করে। বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিক আমরা শিবিরির সেক্রেটারিকে ব্যারিকেড দিয়ে আমার কক্ষে নিয়ে আসি। ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন নিজের ভুল বুঝতে পারায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় বিষয়টি মিমাংসা করা হয়।"

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত