রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

রমজান মাসে খেজুরের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার (২৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পাঠানো চিঠিতে খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস ডিউটির পরিবর্তে আমদানি শুল্ক ১০ শতাংশ নির্ধারণ এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অগ্রিম আয়কর ৬ শতাংশ করার প্রস্তাবও করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই শুল্ক–সুবিধা চালু রাখলে রমজানের আগে বাজারে খেজুরের দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে। দেশে সারা বছরের মোট খেজুর চাহিদার প্রায় ৭০ শতাংশই আমদানি করা হয় রোজার আগমুহূর্তে; ফলে শুল্ক–সুবিধা বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

এর আগেও রমজানকে সামনে রেখে খেজুরের দাম নিয়ন্ত্রণে এনবিআর একই ধরনের শুল্ক–সুবিধা দিয়েছে। এবারও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড।



নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু