শুল্ক কমানোর পরও বাড়ল খেজুরের দাম

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৪, সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১৩ ফাল্গুন ১৪৩০

আমদানি শুল্ক কমলেও খেজুরের দাম বেড়েছে। মানের উপর নির্ভর করে কেজি প্রতি ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সস্তা জাহেদী খেজুর বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে।

এদিকে, বাজারে চিনি, ভোজ্য তেলও বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিতে ৫ থেকে ৭ টাকা বেশি দামে। পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকা পর্যন্ত।

এর আগে, আসন্ন রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে খেজুর, চিনিসহ চার পণ্যের শুল্ক কর কমায় সরকার। কিন্তু বাজারে এর কোনো প্রভাব লক্ষ করা যায়নি।

আমদানি শুল্ক ১০ শতাংশ কমলেও গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছর খেজুরের দাম মানভেদে বেড়েছে ৪০ থেকে ৬০ শতাংশ।

জাহেদী খেজুরের দাম কেজি ২৫০ টাকা, দাবাস ৪৫০, সুক্কারি, কালমি, মরিয়ম বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে।

এছাড়া বাজারে খোলা চিনির কেজি ১৪০ টাকা। খোলা সয়াবিন তেলের লিটারও ১৫৫ টাকা।

এদিকে, রাজধানীর বাজারে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, মুরিকাটা পেঁয়াজ শেষ হওয়ায় বাজারে সরবরাহ কমেছে।

পণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণের সরকারের কঠোর পদক্ষেপের দাবি ভোক্তাদের সংগঠন-ক্যাব।

সংগঠনটির সহ সভাপতি এস এম নাজের হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘আমদানিকারক অথবা উৎপাদক হোলসেল ডিস্ট্রিবিউটার বা পাইকারি এবং খুচরা বিক্রেতা এই তিনটা টায়ারে সমন্বিতভাবে নজরদারি দরকার। পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে বলে যে আমি তো বেশি দামে কিনেছি।’

এদিকে, আবারো বেড়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা পর্যন্ত। 

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন