জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১০:৪৭, বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

জাতীয় নির্বাচনের আগে জরুরি প্রয়োজন ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। চিকিৎসা, তীর্থযাত্রা বা অত্যাবশ্যক দাপ্তরিক কাজ ছাড়া বিদেশে যেতে হলে নিতে হবে অনুমতি।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো পরিপত্রের ভিত্তিতে আইআরডির সচিবকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এরপর গত সোমবার একই নির্দেশনা এনবিআরকেও পাঠানো হয়েছে, যাতে বিদেশ সফরসংক্রান্ত সরকারি নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়।

চিঠিতে জানানো হয়, সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে না চলে সাম্প্রতিক সময়ে একাধিক বিদেশ সফরের ঘটনা ঘটেছে। দেখা গেছে—কোনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশে যাচ্ছেন, আবার একই বিভাগের একাধিক কর্মকর্তা একই সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন। এসব প্রস্তাব বারবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা সরকারি নির্দেশনার পরিপন্থি।

এ অবস্থায় চিঠিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন