‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৮:৪৫, রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তা তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) আয়োজিত বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত সম্ভব ছিল না। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছিল একটি অজুহাত। এছাড়া তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে প্রশাসনের পোশাক পরে আওয়ামী লীগ, যুবলীগ সদস্যরা অংশ নিয়েছেন কি না, সেটিও তদন্ত করা উচিত।

মো. আসাদুজ্জামান বলেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে একটি কমিশন গঠন করা হয়েছে, যা এ সংক্রান্ত সব তথ্য বের করে আনবে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য ৫৭ জন চৌকস সেনা সদস্যকে হত্যা করা হয়েছে এবং এর সাথে জড়িতদের বিচার কার্যক্রম নিশ্চিত করা উচিত।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদরদপ্তরে সংঘটিত বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা হয়। হত্যার মামলায় ২০১৩ সালে ৮৫০ জনের বিচার কাজ শেষ হয়।

এছাড়া, ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায়। বিস্ফোরক আইনের মামলার বিচারও আটকে রয়েছে এবং শাসন ক্ষমতার পরিবর্তনে পুনরায় এই ঘটনার তদন্ত শুরুর দাবি উঠেছে।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার