বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৭:০৮, রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করতে সম্মত হয়েছে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার। কোম্পানির ঝাড়খণ্ডে অবস্থিত তাপবিদ্যুৎকেন্দ্রটি আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশকে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদানি পাওয়ার বাংলাদেশকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে, তবে ডিসকাউন্ট এবং কর ছাড়ের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে।

গত বছরের ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি পাওয়ার। এরপর নভেম্বরের শুরুতে প্ল্যান্টের দুটি ইউনিটের একটি বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ শীতকালীন চাহিদা কম এবং অর্থপ্রদানের জটিলতার কারণে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিল।

সূত্র জানিয়েছে, গ্রীষ্মকালীন চাহিদা মাথায় রেখে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে পূর্ণ বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। এই বিদ্যুৎকেন্দ্রটি শুধুমাত্র বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদানি পাওয়ার বিপিডিবির বেশ কিছু দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে, যার মধ্যে ডিসকাউন্ট এবং কর ছাড়ের অনুরোধও রয়েছে। তবে বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেছেন, আদানির সাথে কোনো বড় সমস্যা নেই এবং পূর্ণ বিদ্যুৎ সরবরাহ শিগগিরই শুরু হবে।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার