প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ায় এএসআই প্রত্যাহার

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:১৭, রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

যশোরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার ঘটনায় পুলিশের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রাজ্জাক।

এএসআই রহমত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দায়িত্বরত ছিলেন। সেদিন ছিল দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, যশোর-৪ আসন থেকে বিএনএম মনোনীত প্রার্থী সুকৃতি মণ্ডল সেদিন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

“রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার সময় তার কাছে খাবারের জন্য টাকা চান এএসআই রহমত।”  ওই প্রার্থীর কাছ থেকে রহমতের টাকা নেওয়ার ঘটনা কেউ একজন ভিডিও করেন। পরে তা ফেইসবুকে ছড়িয়ে পড়ে, যা পুলিশ সুপারেরও নজরে আসে।

এরপর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এএসআই রহমতকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন বলে জানান ওসি রাজ্জাক।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার