নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪১, রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ২৮ মাঘ ১৪৩০

চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

জানা যায়, নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদ-জুমা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।

১৭ ফেব্রুয়ারি শনিবার সব জেলা শহরে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রবি ও সোমবার দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, এক দফা আন্দোলন চলমান থাকবে। শুধু স্লোগানে আন্দোলন করলে হবে না, অ্যাকশন দেখাতে হবে। কারাগারে নিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। কারাবন্দি নেতারা অসুস্থ হলে তাদের চিকিৎসা কিংবা মুক্তির কোনো ব্যবস্থা করছে না ক্ষমতাসীনরা। অসুস্থ হলেও মির্জা ফখরুলসহ কারাগারে সিনিয়র নেতাদের মুক্তি নিয়ে সরকার টালবাহানা করছে।

তিনি বলেন, আওয়ামী লীগের ইশারায় বিএনপিকে নির্মূল করতে প্রশাসন মাঠে নেমেছে। এ ছাড়া সারাদেশে নতুন করে নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় জড়ানোর পাঁয়তারা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে।

বিষয়ঃ বিএনপি

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার