মৃত ভোটারের স্বাক্ষর জমা, কৃষকলীগ নেতার মনোনয়ন বাতিল

  নতুন ধ্বনি ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১৬, রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

দুইজন মৃত ভোটারের স্বাক্ষর জমা দেওয়ায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইটের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (০৩ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন ১ ভাগ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। যাচাই-বাছাই করতে গিয়ে দুজন ভোটারকে মৃত পাওয়া গেছে। ২ জন ভোটার সরাসরি বলেছেন তারা স্বাক্ষর করেননি। অপর একজন ভোটারকে ফোন দিলে তিনিও স্বাক্ষর দেওয়ার কথা অস্বীকার করেন। অন্য এক ভোটারের ঠিকানায় গিয়ে ওই নামে কোনো ভোটারকে পাওয়া যায়নি। এসব কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলো।

এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন সুইট বলেন, বেছে বেছে স্বতন্ত্র প্রার্থীদেরই বাতিল করা হয়েছে। ভুল হলে এক-দুজনের হবে। কিন্তু সবারই একই ধরনের ভুল দেখিয়ে বাতিল করা হয়েছে।

এদিন মনোনয়নপত্র বাতিল হয়েছে একই আসনে আরও ৫ জন প্রার্থীর। এর মধ্যে ৩ জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ১ শতাংশ ভোটার স্বাক্ষরের গরমিলের কারণে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম খোন্দকার, স্বপন কুমার রায় ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম খান দুলালের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া নুরুল ইসলাম উজ্জল নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন একই কারণে বাতিল করা হয়েছে।

যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার