৬ মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:০২, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২৫ মাঘ ১৪৩০

দেশের ছয়টি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে দুটি মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

ভর্তি কার্যক্রম স্থগিত হওয়া মেডিকেল কলেজগুলো হলো-

উত্তরা আইচি মেডিকেল কলেজ, নর্দান মেডিকেল (ঢাকা), নর্দান মেডিকেল (রাজশাহী), শাহ মাখদুম মেডিকেল কলেজ (ঢাকা), কেয়ার মেডিকেল কলেজ এবং সাভারের নাইটেঙ্গেল মেডিকেল কলেজ। এর মধ্যে কেয়ার মেডিকেল কলেজ এবং সাভারের নাইটেঙ্গেল মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তি করার জন্য উপযুক্ত না। বেসরকারি মেডিকেল কলেজের আইন রয়েছে। অতীতে আইনের ব্যত্যয় ঘটতে পারে। তবে এখন থেকে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

এ সময় এতদিনেও ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন না নিয়েই শিক্ষার্থী ভর্তি নিচ্ছে কেন সেই প্রশ্নও তোলেন মন্ত্রী।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে অ্যাক্রেডিয়েশন পেপার দরকার পড়ে না। তাই আপাতত তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়নি। ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমরা নজরে রাখব।

তিনি আরও বলেন, দুই মাসের মধ্যে বিএমডিসির অনুমোদন না নেয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। বিএমডিসির অনুমোদন না নিয়ে কেউ যেন কার্যক্রম না চালায়। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এ ছাড়া বেসরকারি মেডিকেলে ৬ হাজার ১৬৮টি আসন রয়েছে।

সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা। আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে বেলা ১১টা পর্যন্ত।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার