ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর সময় জানা গেল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৬, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২৫ মাঘ ১৪৩০

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হওয়ার কথা ছিলো ২০২৩ সালে। তবে নানা সমস্যার কারণে তা সম্ভব হয়ে উঠেনি। তবে চলতি বছরের মধ্যেই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রী।

মুহাম্মদ ফারুক খান বলেন, নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সংশ্লিষ্ট অডিট কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। বর্তমানে এ ব্যাপারে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি দল কাজ করছে।

পরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একটি দলকে আমন্ত্রণ জানানো হবে। এ বছরের মধ্যে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়া হবে।

পিটার হাসের সঙ্গে সরাসরি ফ্লাইট সংক্রান্ত আলোচনার বিষয়ে তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে এ নিয়ে হাসের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের কিছু প্রক্রিয়া বাকি আছে। প্রক্রিয়া শেষে সরাসরি ফ্লাইট চালু করতে সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশকে সহযোগিতা করবে মন্ত্রণালয়।

এর আগে ২০২৩ সালের অক্টোব মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, অক্টোবরের মধ্যে নিউইয়র্ক ফ্লাইট চালু করার কথা থাকলেও  ফ্লাইটের অনুমতির ক্ষেত্রে এয়ারলাইন্স প্রতিষ্ঠানকে আবেদন করতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সময়মতো আবেদন না করায় প্রক্রিয়া পিছিয়ে গেছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার