বাংলাদেশ থেকে আরও ব্যান্ডউইথ নিতে চায় সৌদি আরব

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:২৯, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২৫ মাঘ ১৪৩০

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আরও ব্যান্ডউইথ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে সৌদি আরবে ৬৫০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি হচ্ছে।

জানা যায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এসময় জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে বলেন, সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী।

সৌদি টেলিকমের সঙ্গে বিটিসিএল’র ভয়েস কল বিনিময়ের পরিমাণ আরও বৃদ্ধি, বাংলাদেশ থেকে সৌদি আরবে ব্যান্ডউইথ রফতানির পরিমাণ বাড়ানো, সৌদি পোস্ট ও ডাক অধিদফতর যৌথ উদ্যোগ গ্রহণের মা‌ধ্যমে ডাক পরিষেবাকে নতুন মাত্রায় উন্নীত করা এবং আইসিটি পণ্য রফতানি বৃদ্ধিসহ টেলিকম ও আইসিটি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ শিক্ষা সহযোগিতা, স্মার্ট সিটি স্থাপনে বিনিয়োগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিকস, সেমিকন্ডাক্টর ও ন্যানো প্রযুক্তির নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত  ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে। আগামীতেও তা অব্যাহত থাকবে।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার