শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেওয়া হবে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:০৬, বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪ মাঘ ১৪৩০

ভবিষ্যতে শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, সে প্রকল্প শুধু অবকামোগত হবে না। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রদানের জন্য এ প্রকল্প নেওয়া হবে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান অডিটোরিয়ামে রাজশাহী জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মহিবুল হাসান চৌধুরী বলেন, আমাদেরকে শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় মেগা প্রকল্প হাতে নিতে হবে। সে প্রকল্প শুধু অবকাঠামোগত উন্নয়নের জন্য নয়; আমাদের শিক্ষকদের জীবনমান উন্নয়ন করতে হবে, শিক্ষার্থীদের উপকারের জন্য। কারণ শিক্ষকদের দক্ষতা, মান, অভিজ্ঞতায় যদি আমরা বিনিয়োগ করি, তাহলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে। শিক্ষার্থীরা উপকৃত হলে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন ও অঙ্গীকার করেছেন, তা বির্নিমাণ সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নত বিশ্বে প্রথম সারির প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি রেস্টুরেন্টে গিয়ে কাজ করে। কাজের পাশাপাশি শিক্ষা গ্রহণ করে। আবার অনেকে একাডেমিক শিক্ষায় ‘গ্যাপ’ দিয়ে দক্ষতা অর্জনে বিভিন্ন কাজ করে। আমাদের শিক্ষার্থীদের সেই ধরনের মানসিকতা তৈরি করতে হবে। শিক্ষার্থীদের শিখতে শেখাতে হবে।

এসময় নতুন কারিকুলাম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চাকরিদাতারা এখন ফলাফল দেখে অথবা সনদ দেখে চাকরি দিতে চায় না। চাকরিদাতারা এখন দক্ষতা দেখতে চায়। ফলাফল ও মুখস্থনির্ভর শিক্ষায় শিক্ষার্থীরা হয়ত ভালো ফলাফল করে কিন্তু দক্ষ হয় না। নতুন কারিকুলামে দক্ষতানির্ভর শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের প্রধান সমন্বয়ক ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার প্রমুখ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার