‘দেশে চালের রিজার্ভ আছে প্রায় ১৮ লাখ টন’

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৭, রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ২১ মাঘ ১৪৩০

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এই মুহূর্তে আমাদের চালের রিজার্ভ আছে প্রায় ১৮ লাখ টন। এটা আমাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত। রমজানে নিত্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ থাকবে। রোববার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ইআরএফ-বিসিসিসিআই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, আমাদের এখন দরকার উৎপাদক ও আমদানিকারক থেকে হোলসেলার এবং রিটেইলারদের সাপ্লাই চেইন নিয়ে কাজ করা। এটা করতে পারলে আমাদের ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য পাবেন। যারা নিত্যপণ্য আমদানি করে, এমন আমদানিকারকদের আমরা ডেকেছি।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও মৎস্য মন্ত্রণালয়কে নিয়ে প্রধানমন্ত্রী একটি সমন্বয় করে দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদন, আমদানি বা রপ্তানি করে না বরং পলিসি নিয়ে কাজ করে। সেই পলিসিগুলো দিয়ে যদি সবার সমন্বয়ে ভোক্তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সাপ্লাই চেইনের সাথে সম্পর্ক যুক্ত সবাইকে একটি প্লাটফর্মে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, সামনে রমজানকে ঘিরে বড় চ্যালেঞ্জ। রমজানকে ঘিরে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে চিনি ও তেলের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব পণ্য প্রায় ৯০ শতাংশ আমদানি করতে হয়। আমরা আমদানি পর্যায়ে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছি। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন। আশা করছি অতি দ্রুত ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ এই শুল্ক একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে। এটা করতে পারলে রমজানে ভোক্তারা একটা সুবিধা পাবে।

তিনি আরও বলেন, ভারতের সাথে আমাদের পেঁয়াজ এবং চিনি আমদানি নিয়ে একটি প্রতিবন্ধকতা ছিল। ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। রমজান উপলক্ষ্যে পেঁয়াজ ও চিনি আমদানির প্রক্রিয়া সহজ করা হবে। রমজানে টিসিবি থেকে ভোক্তা পর্যায়ের এক কোটি পরিবারকে আমরা পাঁচটি প্রয়োজনীয় পণ্য (চাল, চিনি, তেল, ডাল, ছোলা) দেই৷ এটার ধারাবাহিকতা বজায় রাখতে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে।

এতে করে আমাদের সাপ্লাই চেইনের ওপর একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমরা শুধুমাত্র টিসিবির মাধ্যমে খাদ্য সহায়তা দিতে চাচ্ছি না বরং অতিরিক্ত সাপ্লাইয়ার তৈরি করতে চাচ্ছি, যাতে বাজারের অন্যান্য অংশে সাপ্লাইটা স্মুথ হয়।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার