প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ইমেইল, সৌদি আরবে দুজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:২৭, রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ২১ মাঘ ১৪৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেইল পাঠানোর অভিযোগে সৌদি আরব থেকে দুজন গ্রেপ্তার হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ এই তথ্য জানিয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করবে ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার ফারুক হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি এক বিজ্ঞপ্তিতে বলেছেন, আগামীকাল দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ইমেইল করায় সৌদি আরবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিষয়ঃ
শেখ হাসিনা