মিয়ানমার থেকে গুলি এসে ভাঙলো অটোরিকশার গ্লাস

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:৩৫, শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ২০ মাঘ ১৪৩০

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি শুরু হয়েছে। একটি গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে পড়েছে। গুলিতে সিএনজিচালিত একটি অটোরিকশার গ্লাস ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

অটোচালক মো. আবু তাহের জানান, তিনি তুমব্রু উত্তরপাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। কিছু বুঝার আগে সিএনজিতে একটি গুলি এসে পড়ে তার অটোতে। বড় ক্ষতি না হলেও গুলি লেগে সিএনজির সামনের বড় লুকিং গ্লাসটি ভেঙে গেছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য দিল মোহাম্মদ ভুট্রো বলেন, আজ দুপুরের দিকে আবারো মিয়ানমার সীমান্তে গোলাগুলির বিকট আওয়াজ শোনা যাচ্ছে। বিকালে একজন সিএনজি-অটোর ড্রাইভার আবু তাহেরের গাড়িতে গুলি এসে পড়ে। এতে সামনের গ্লাস ফেটে গেছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, তুমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে। তবে সিএনজি-অটোটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা নিশ্চিত নই। সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার