আট যুগ্ম সচিবের দপ্তর বদল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৮, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১৮ মাঘ ১৪৩০

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনে আটজন যুগ্ম সচিবের কর্মস্থল পরিবর্তন করেছে। তারমধ্যে তিনজনকে তিন বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। তিনজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে এবং দুজন যুগ্ম সচিবকে দুই মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। উপসচিব পদমর্যাদায় একজনকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া একজন সিনিয়র সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলি করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উলি­খিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা আদেশে, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এএনএম বজলুর রশীদকে পানিসম্পদ মন্ত্রণালয়ে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. জিয়াউদ্দীনকে স্বাস্থ্যসেবা বিভাগে, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আসিব আহসানকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মঞ্জুরুল হাফিজকে স্বাস্থ্যসেবা বিভাগে এবং রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তৌফিক-ই-লাহী চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে সিলেটে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এটিএম জিয়াউল ইসলামকে রংপুর বিভাগে এবং বিদ্যুৎ বিভাগের ইয়াসমিন পারভীন তিবরীজিকে চট্টগ্রাম বিভাগে পদায়ন করা হয়েছে। এমএম ইমরুল কায়েসকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২৩ সালের ১৪ জুন এমএম ইমরুল কায়েসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসাবে যে নিয়োগ দেওয়া হয়েছে তা এই নিয়োগ (আজকের) দ্বারা বাতিল করা হয়েছে।

পৃথক আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক আশরাফুল আলমকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলি করা হয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার