৩০০ আসনে ২৭১৩ প্রার্থী

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৮, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ২৯ দল থেকে প্রার্থী হয়েছেন ১৯৬৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭৪৭ জন। শনিবার (০২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন।

অশোক কুমার দেবনাথ বলেন, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের তালিকা যাচাইবাছাই করবে নির্বাচন কমিশন (ইসি) এবং তপশিল অনুযায়ী প্রার্থীরা ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন।

জানা গেছে, চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মোট ৩০০ আসনে ৩০৪ জন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে। জাকের পার্টি ২১৮ জন এবং তৃণমূল বিএনপি ১৫১ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। ন্যাশনাল পিপলস পার্টির ১৪২ প্রার্থী এবং বাংলাদেশ কংগ্রেস থেকে ১১৬ প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

অন্যান্য দল থেকে মনোনীত প্রার্থীর সংখ্যা—

জাতীয় পার্টি (মঞ্জু) থেকে ২০ জন, বাংলাদেশ সাম্যবাদী দল থেকে ৬ জন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ৩৪ জন, গণতন্ত্রী পার্টি থেকে ১২ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে ৬ জন, ওয়ার্কার্স পার্টি অব বাংলাদেশ থেকে ৩৩ জন, বিকল্পধারা বাংলাদেশ থেকে ১৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) থেকে ৯১ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে ৪৭ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে ১৪ জন, বাংলাদেশ মুসলিম লীগ থেকে দুজন, গণফোরাম থেকে ৯ জন, গণফ্রন্ট থেকে ২৫ জন।

এছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টি (মুকিত) থেকে ১৩ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে ৩৯ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১৮ জন, ইসলামী ঐক্যজোট থেকে ৪৫ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে ৩৭ জন, বাংলাদেশ মুসলিম লীগ (পাঞ্জা) থেকে ৫ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে ৭৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে ৫৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে ৪৯ জন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে ৮২ জন।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার