প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ ১৫ পদে নিয়োগ পেলেন যারা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:০২, সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১৫ মাঘ ১৪৩০

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন বিশেষ সহকারী ও একজন ব্যক্তিগত চিকিৎসকসহ ১৫ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তি ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে অধ্যাপক এ বি এম আবদুল্লাহকে পুনরায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পাঁচজন বিশেষ সহকারীর মধ্যে নীলুফার আহমেদ, ফেরদৌস আহমেদ খান ও শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদায় এবং বিপ্লব বড়ুয়া ও মশিউর রহমানকে (হুমায়ুন) উপসচিব পদমর্যাদায় (গ্রেড-৫) নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নজরুল ইসলামকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’, হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব (গ্রেড-৪), হাজি হাফিজুর রহমানকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (গ্রেড-৬), আবু জাফর রাজুকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে এবং আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) ও মোহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবীকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হয়েছে।

এস এম গোর্কিকে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার (গ্রেড-৫), আন্দ্রিয় স্কুকে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার (গ্রেড-৯) এবং মো. রাশিদুল হাসানকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ‘কম্পট্রোলার’ পদে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হয়েছে।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার