আরও দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ বিকাল ০৪:১৯, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০
নিজেদের আরও দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে তাদের।
তারা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ এবং মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হক।
শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।