শামীম ওসমানকে মেয়র আইভীর আলটিমেটাম

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৪০, শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ১৩ মাঘ ১৪৩০

নারায়ণগঞ্জ নগরীর ফুটপাত হকারদের দখলে রাখা কেন্দ্র করে আলটিমেটাম দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নগরভবনের সামনে থেকে প্লাস্টিক ও পলিথিনবিরোধী গণসচেতনতামূলক র‌্যালি শুরুর আগে তিনি এই আলটিমেটাম দেন।

মেয়র আইভী বলেন, ২০ বছরে নগরীর মানুষ জানে আমি কী এবং কেমন, আমি চাইলেই কী করতে পারি। আপাতত আমি স্টপ থাকব। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান সাহেবকে অনুরোধ করব— শহরের হকারদের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনারই ছোট ভাই (শামীম ওসমান) হকার বসিয়ে রেখেছেন। যদি না বলেন, তা হলে আমি যখন রাস্তায় নামব, তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে।

তিনি বলেন, নগরীর দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত ময়লা আর নোংরা পলিথিন। প্লাস্টিকে সারা নারায়ণগঞ্জ শহর সয়লাব। হাজার বলেও দখল উচ্ছেদ করতে পারিনি। কেন পারিনি তা জানেন। আমার ফুটপাত হকারের দখলে। মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। আপাতত আমি স্টপ থাকব। অপেক্ষায় থাকব আপনাদের জন্য। আপনাদের নিয়েই আমি কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ২০১৮ সালে হয়তো মরেই যেতাম, আজ আপনারা মৃত্যুবার্ষিকী পালন করতেন। শহরের হকাররা টাকা দেয় প্রশাসনকে, টাকা দেয় মাসলম্যানদের। কিন্তু ফুটপাত দিয়ে জনগণ হাঁটতে পারবে না কেন? প্রশাসন নিশ্চুপ কেন? যারা সংসদে গিয়ে বড় বড় কথা বলেন, তাদের নির্দেশে কেন আমাদের শহর এভাবে দখল করে নোংরা করবে।

আমার এখন ইচ্ছে করে ফুটপাত থেকে পলিথিনগুলো হকারদের সামনে থেকে কুড়িয়ে নিয়ে আসি বলে মন্তব্য করে মেয়র আইভী বলেন, ওরা যে ফুটপাতে বিক্রি করে ওখানে কেন একটা ব্যাগ রাখে না? ওই ব্যাগের মধ্যেই তো পলিথিন রাখতে পারে। আমাদের জনপ্রতিনিধির নির্দেশেই তারা বসেছে। আমি ওই জনপ্রতিনিধিকে অনুরোধ করব, ভাই বহুত হইছে। এখন সব কিছু বাদ দিয়ে আসেন শহর ঠিক করি, শহরের মানুষের কল্যাণে কাজ করি।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার