যাত্রী সঙ্কটে উড়োজাহাজ বিক্রি করছে নভোএয়ার

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:২৪, সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৮ মাঘ ১৪৩০

অভ্যন্তরীণ যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে তার দুটি বহর বিক্রি করছে। দুটি এটিআর -৭২ মডেলের টার্বো প্রপেলার জাতীয় বিমান খুব শীঘ্রই ইয়েতি এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করা হবে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘অভ্যন্তরীণ রুটে যাত্রীর পরিমাণ প্রায় ৩০ ভাগ কমেছে। ফলে আমাদের বহরে থাকা ৭টি উড়োজাহাজের মধ্যে দুটি আমরা ইয়েতি এয়ারলাইনসের কাছে বিক্রি করে দিচ্ছি।

অবশিষ্ট ৫টি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানান তিনি।

২০১১ সালে তিনটি এমবেরার ১৪৫ মডেলের জেট উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রা শুরু করে নভোএয়ার। পরবর্তীতে ধাপে ধাপে এমবেরার উড়োজাহাজগুলো বাদ দিয়ে ফ্রান্সের তৈরি এটিআর–৭২ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু হয়।

নেপালের পোর্টাল এভিয়েশন নেপাল বলছে, এক বছর আগে পোখরায় ইয়েতি এয়ারলাইনসের একটি এটিআর–৭২ উড়োজাহাজ বিধ্বস্ত হলে সংস্থাটি জোর ধাক্কা খায়। একই মডেলের দুটি উড়োজাহাজ দিয়ে বাংলাদেশ থেকে যাত্রী আনা নেওয়া করতো এয়ারলাইনসটি। সম্প্রতি বহরে এই মডেলের উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করছে ইয়েতি।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এয়ারস্ট্রিম ইন্টারন্যাশনালের কাছ থেকে সম্প্রতি দুটি এটিআর–৭২ উড়োজাহাজ কেনার চুক্তি পাকা করেছে ইয়েতি। নভোএয়ারের কাছ থেকেও একই মডেলের দুটি উড়োজাহাজ কেনা হচ্ছে। এর মধ্যে একটি আগামী সপ্তাহে এবং আরেকটি ফেব্রুয়ারি মাসে নেপালে পৌঁছানোর কথা রয়েছে।  

গণমাধ্যমকে ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বার্তুলা বলেন, ‘আগামীতে আমরা মোট ১০টি এটিআর–৭২ মডেলের উড়োজাহাজ বহরে যুক্ত করতে চাই। নভোএয়ারের দুটি এটিআর যুক্ত হলে আমাদের উড়োজাহাজের সংখ্যা হবে সাত।’

এটিআর–৭২ হলো টার্বো প্রপেলার জাতীয় উড়োজাহাজ। সাধারণত কম দূরত্বের গন্তব্যে পরিচালনার জন্য এই উড়োজাহাজগুলো বেশ জনপ্রিয়। নভোএয়ারের এটিআরগুলোতে ৭৮ জন করে যাত্রী পরিবহন করতে পারে। এই ধরনের উড়োজাহাজগুলো জেট ইঞ্জিনের উড়োজাহাজের তুলনায় জ্বালানি সাশ্রয়ী।

ফ্রান্সের তৈরি এটিআর–৭২ পূর্ণ জ্বালানিতে ৫১০ কিলোমিটার বেগে ২৫ হাজার ফুট উচ্চতায় ছুটতে পারে সর্বোচ্চ ২ হাজার ৬৫ কিলোমিটার। তবে আসন পূর্ণ থাকলে এটি যেতে পারে সর্বোচ্চ ১ হাজার ৯৫২ কিলোমিটার। অর্থাৎ পূর্ণ জ্বালানিতে উড়োজাহাজটি উড়তে পারে টানা প্রায় চার ঘণ্টা। আর আসন পূর্ণ অবস্থায় উড়তে পারবে প্রায় সাড়ে ৩ ঘণ্টা।

ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র জানান, উড়োজাহাজ সংকটের কারণে চাহিদা থাকলেও ফ্লাইট দিতে পারছে না প্রতিষ্ঠানটি। যে গন্তব্যগুলোতে ফ্লাইট চালু আছে সেগুলোতেই আপাতত মনোযোগ দিতে চায় ইয়েতি।

অন্যদিকে, নভোএয়ার মূলত দেশের অভ্যন্তরীণ ৭টি বিমানবন্দরে যাত্রীসেবা দিয়ে থাকে। এর বাইরে ভারতের কলকাতাতেও তাদের ফ্লাইট আছে। সম্প্রতি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা করেছে এয়ারলাইনসটি। এর জন্য ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে তিনটি এয়ারবাস এ–৩২১ মডেলের উড়োজাহাজ সংগ্রহের চেষ্টা করছে বেসরকারি এ এয়ারলাইনস।  

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘আমরা তিনটি এয়ারবাস সংগ্রহের চেষ্টা করছি। এগুলো গত বছরের সেপ্টেম্বরেই বহরে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে আমরা কিছুটা সময় নিয়েছি। নির্বাচন শেষে আবারও প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি, তিনটির প্রথমটি আগামী চার মাসের মধ্যে বহরে যুক্ত হবে। বাকিগুলোও ধাপে ধাপে দেশে আসবে।’

নতুন উড়োজাহাজগুলো দিয়ে প্রাথমিকভাবে ৬টি আন্তর্জাতিক গন্তব্যে ডানা মেলতে চায় নভোএয়ার। এর মধ্যে রয়েছে ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের মতো জনপ্রিয় আন্তর্জাতিক গন্তব্য।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার