সারের সংকট নেই, কয়েক দিন পর বাংলাদেশই রপ্তানি করবে: শিল্পমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:২২, রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭ মাঘ ১৪৩০

সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, দেশে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছে। এতে আমদানির প্রয়োজন পড়ে না, বরং কদিন পর বাংলাদেশই সার রপ্তানি করবে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল মজিদ এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশে যে পরিমাণ সার উৎপাদন হচ্ছে, তা সংরক্ষণ করাই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু পর্যাপ্ত থাকলেও সেভাবে দাম কমার কোনো সম্ভাবনা নেই। গ্যাস সংকট সার উৎপাদনে কোনো প্রভাব ফেলছে না বলেও জানান শিল্পমন্ত্রী৷

বৈঠকে নতুন সরকারের সঙ্গে পরবর্তী ৫ বছর শিল্পখাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

ভারতীয় হাইকমিশনার বলেন, শিল্পখাতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, রূপির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার