পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর বাণিজ্য মেলা শুরু

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:১৫, রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭ মাঘ ১৪৩০

পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর বাণিজ্য মেলা শুরু হচ্ছে। রোববার (২১ জানুয়ারি) থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) বসছে দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৮তম আসর।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে উত্তরে কিছু দূর গেলেই বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র (বিবিসিএফইসি)। বাণিজ্য মেলার স্থায়ী এই প্রাঙ্গণে তৃতীয়বারের মতো মিলিত হচ্ছেন দেশ–বিদেশের ক্রেতা-ব্যবসায়ীরা। মাসব্যাপী এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের মেলার ফটক তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) আদলে। উদ্বোধনের আগে মেলা প্রাঙ্গণে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

প্রতিবছর ১ জানুয়ারি থেকে মেলা শুরু হয়। কিন্তু এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের পর। অনেক স্টলের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। বিদেশি স্টলগুলোর নির্মাণকাজ সবেমাত্র শুরু হয়েছে। আবার কোনো কোনো স্টল নির্মাণের পর পণ্যের পসরা সাজানো হচ্ছে।

যৌথভাবে মেলার আয়োজন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়। আয়োজকরা বলছেন, গত বছর দেশি–বিদেশি মিলিয়ে মেলায় স্টল ছিল ৩৩১টি। এ বছর তা বেড়ে সব মিলিয়ে হচ্ছে ৩৫০টি। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি সিঙ্গাপুর, তুরস্ক, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ব্যবসায়ীরা মেলায় নিজেদের পণ্য বিক্রি করবেন।

এ বছর মেলায় প্রবেশমূল্যও বেড়েছে। এ বছর দর্শনার্থীদের জন্য ৫০ টাকা ও ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে। গত বছর যা ছিল যথাক্রমে ৪০ ও ২০ টাকা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য রাজধানীর ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে আলাদা বাস ছাড়বে। মেলায় আসতে ভাড়া পড়বে ফার্মগেট থেকে ৭০ টাকা ও কুড়িল থেকে ৩৫ টাকা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার