ভূমিকম্পে কাঁপল ঢাকা
অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ সকাল ০৯:৪৯, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।
শনিবার (০২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা থেকে প্রায় ৫৯ মাইল দূরে।