সংবর্ধনা এড়িয়ে নীরবে নিজ বাড়িতে গেলেন শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫২, শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৫ মাঘ ১৪৩০

নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিমানবন্দর বা রেলস্টেশনে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা এড়িয়ে অনেকটা নীরবেই নিজ বাড়ি চট্রগ্রামে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে সচিবালয়ে অফিস শেষে বিকাল ৫টায় সড়কপথে চট্টগ্রামে নিজ বাড়িতে পৌঁছেছেন তিনি।

চট্রগ্রামের নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন যে কখন পূর্ণ মন্ত্রী হওয়ার পর কখন নেতা গ্রামে ফিরবেন এবং তাকে বরণ করে নেবেন। কিন্তু অনেকটা নীরবেই রাত সাড়ে ৯টায় চট্টগ্রামে পোঁছান শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনদুর্ভোগ এড়াতে সংবর্ধনা না নিয়ে নীরবে রাতে চট্টগ্রামে নিজ বাড়িতে পৌঁছান শিক্ষামন্ত্রী।

এই বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘এই মুহূর্তে আমি কোনও ধরনের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা না দেওয়ার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

তিনি বলেন, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে এলাকাবাসীর সমস্যার কথা শুনবো এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী শুক্রবার (১৯ জানুয়ারি) জমিয়তুল ফালাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন এবং নামাজ-পরবর্তী সর্বস্তরের জনগণ এবং সাধারণের সঙ্গে কুশল বিনিময় করবেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার