নতুন সরকারের সঙ্গে বিভিন্ন সেক্টরে কাজ করার প্রত্যয় চীনের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:৫৯, শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৫ মাঘ ১৪৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ক্ষেত্রে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.  তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে চীনের উল্লেখযোগ্য ভূমিকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির জন্য তিনি তাকে অনুরোধ করেন।

পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান সৌজন্য সাক্ষাৎ করেন।

মার্টিন হল্টমানকে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়াতে অনুরোধ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত ‘জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি’ বাস্তবায়নে আইএফসি-এর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বাংলাদেশে রিভারাইন অভিগম্যতা বাড়ানো এবং বন্দর ও জেটি নির্মাণে আইএফসি এর সহযোগিতার অনুরোধ করেন। আইএফসি এর কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান বাংলাদেশের আবাসন খাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি র জনগণকে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেন।

পৃথক সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, চীন দূতাবাস এবং আইএফসি-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার