‘দুদক ‘মাথা ঘুরায়’ সালাম মুর্শেদীর মতো মানুষের কাছে’

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:০৭, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৪ মাঘ ১৪৩০

ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, কারও কাছে মাথা নত করে না বলে দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু সালাম মুর্শেদীর মতো লোকজনদের কাছে তারা মাথা নত না করলেও ‘মাথা ঘুরায়।’ বুধবার (১৭ জানুয়ারি) হাইকোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সায়েদুল হক সুমন বলেন, সংসদে সালাম মুর্শেদী তার সহকর্মী। দু’জনই শপথ নিয়েছেন ব্যক্তিস্বার্থকে বড় করে দেখবেন না। দেশের স্বার্থকে বড় করে দেখবেন।

ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সালাম মুর্শেদীর বাড়ি দখলের মামলা প্রসঙ্গে তিনি বলেন, গণপূর্ত বলছে জাল-জালিয়াতি করে দখল করা হয়েছে, রাজউক বলছে জালিয়াতি হয়েছে, দুদকও বলেছে জালিয়াতি হয়েছে। কিন্তু দুদকের রিপোর্ট দীর্ঘদিন ধরে কমিশনে পেশ করা হয়নি।

এতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তারা উচ্চ আদালতের নির্দেশনাও মানছেন না। এদফায় তাই হাইকোর্ট ওই রিপোর্ট অ্যাফিডেভিট করে জমা দিতে বলেছেন।

দুদকের আইনজীবীর সমালোচনা করে তিনি বলেন, উনি বার বার বলেন, দুদক কারও কাছে মাথা নত করে না। কিন্তু আজ আবারও সালাম মুর্শেদীর সম্পত্তি দখলের মামলায় সময়ের আবেদন করেছেন। তাই মাথা নত না করার আগের বক্তব্য আর আজকের আবেদন সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে এবং শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার