বই পড়া অভ্যাসে পরিণত করা খুব প্রয়োজন: প্রধান বিচারপতি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:০৯, বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৩ মাঘ ১৪৩০

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোনো বই পড়াই বৃথা যায় না। সব বইয়েই জ্ঞানের স্পর্শ আছে। তাই বই পড়াটা অভ্যাসে পরিণত করা খুব প্রয়োজন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল হাসান বলেন, বইয়ের সমাহার আমরা দেখতে পাই লাইব্রেরিতে। আজকাল লাইব্রেরির কলেবর পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ আজকাল মোবাইল ফোনে পড়ছে। আরও পড়ার ব্যবস্থা আছে। যে জন্য লাইব্রেরির প্রতি আকর্ষণ কিছুটা কমছে।

প্রধান বিচারপতি বলেন, আমাদের এই উপমহাদেশে অনেক পুরনো লাইব্রেরি আছে। কিন্তু সেসব লাইব্রেরিতে মানুষের পদচারণা অনেকাংশে কমে গেছে। লাইব্রেবির প্রতি আকর্ষণ বাড়াতে হবে। সেটি করতে হলে পাঠক বাড়াতে হবে।

তিনি বলেন, কোনো বই পড়াই বৃথা যাবে না। সে আপনি আইনের বই পড়েন বা সাহিত্যের বই পড়েন বা রান্নার বই। সব বইয়েই জ্ঞানের স্পর্শ আছে। তাই বই পড়াটা অভ্যাসে পরিণত করা খুবই প্রয়োজন। আইনের বইয়ের বাইরে অন্যান্য বই পড়লে মামলায় আইনি যুক্তি উপস্থানের পাশাপাশি সিদ্ধান্ত নিতে বা রায় দিতে সহায়তা করবে। পড়াশোনা বৃথা যাবে না। পড়ার কোনো বিকল্প হয় না, তবে পড়ার একমাত্র সম্পূরক হচ্ছে ভ্রমণ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সমতির সম্পাদক আব্দুন নূর দুলাল, সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী। বক্তব্য পর্ব শেষে প্রধান বিচারপতি ফিতা কেটে এবারের বইমেলার উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

প্রতি বছর বইমেলার আয়োজন করে থাকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি ভবনের ভেতরের খালি জায়গায় এই বইমেলার আয়োজন করা হয়।

এবারের মেলায় ৪১টি স্টল স্থাপন করা হয়েছে। আইনের বইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে মেলার স্টলে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার