পদত্যাগ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৪, সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১ মাঘ ১৪৩০

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন পদত্যাগ করেছেন। রোববার (১৪ জানুয়ারি) দলের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এ তথ্য তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

পদত্যাগপত্রে এমএম নিয়াজ উদ্দিন বলেন, ‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এ মুহূর্তে সক্ষম নই। এমতাবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা ও গাজীপুর মহানগরের সভাপতিসহ সব দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।‘

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এমএম নিয়াজ উদ্দিন। তবে নির্বাচনের কয়েক দিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

দলের পক্ষ থেকে প্রার্থীদের খবর না নেওয়া, মনোনয়ন বাণিজ্য, আর্থিক সহযোগিতা না করাসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন নির্বাচনে জাপার পরাজিত প্রার্থীরা। এর মধ্যেই জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নিয়াজউদ্দিন।
 

বিষয়ঃ বিএনপি

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার