আইন পেশায় ফিরলেন সদ্য সাবেক তিন মন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:১০, সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১ মাঘ ১৪৩০

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের ফলে পুরনো মন্ত্রিসভার সদস্য সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে বাদ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালন শেষে আইনজীবীদের পরিচিত পোশাকে সুপ্রিমকোর্টে মামলা পরিচালনার জন্য ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী।

তারা হলেন, অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী।

রোববার (১৪ জানুয়ারি) থেকে তারা আবার সুপ্রিমকোর্টে এসে আইন পেশার কার্যক্রম শুরু করেছেন। এদিন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতে ওঠেন সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী। এসময় তাদের সঙ্গে দেখা করতে আসেন সহকর্মী আইনজীবীরা।

আইন পেশায় ফেরা নিয়ে মন্ত্রীরা বলেন, দীর্ঘদিন আইন পেশায় থেকেই মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এখন তারা দায়িত্বে নেই, তবে যারা তাদের স্থলাভিষিক্ত হয়েছেন তারাও রাজনৈতিকভাবে পরিপক্ক। নতুন মন্ত্রীরাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সদ্য সাবেকদের।

তারা বলেন, মন্ত্রী থাকাকালীন সময়ে আইন পেশা ও সুপ্রিম কোর্ট অনেক মিস করেছি। আজ থেকে আবার চিরচেনা জায়গায় ফিরে এলাম। সবাইকে দেখে খুব ভালো লাগছে। এখন থেকে আইনজীবী বন্ধুদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার