প্রথম অফিস করছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ১২:৪৫, রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৩০ পৌষ ১৪৩০
নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে প্রথম অফিস কার্যক্রম পরিচালনা করছেন। তারা আজ নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি সকলের সঙ্গে পরিচিত হচ্ছেন।
রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়সহ নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগগুলোয় প্রথম অফিস করছেন তারা। সকালে তারা সচিবালয়ে পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানান মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাদের বরণ করেন। এরপর সম্মেলন কক্ষে পরিচিতি সভা।
এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরদিন শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।