আরও শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:২১, শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ২৮ পৌষ ১৪৩০

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে চলতি বছর এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এখন আগাম ভিসা ছাড়া ৪২টি দেশে প্রবেশ করতে পারবে বাংলাদেশি পাসপোর্টধারীরা। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট সম্পর্কে এ সূচক প্রকাশ করে।

কোন নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই সূচক। এই সূচকে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। নতুন সূচকে দেখা যাচ্ছে, ৪২টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।

হেনলি অ্যান্ড পার্টনার্স বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০২৪-এ মোট ১০৪টি দেশের পাসপোর্টের মান প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে আছে উত্তর কোরিয়া। তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন। এসব দেশের পাসপোর্ট থাকলেই বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯৪টি গন্তব্যে যাওয়া যাবে ভিসা ছাড়াই।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ফিনল্যান্ড, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া। এই তিন দেশের পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। প্রতিবেশী দেশ ভারতের পাসপোর্ট তিন ধাপ এগিয়ে অবস্থান করছে তালিকার ৮০ নম্বরে। ভারতীয়রা বর্তমানে বিনা ভিসায় ৬২টি দেশে যেতে পারেন। গত বছর ভারতীয় পাসপোর্ট ছিল ৮৩ নম্বর স্থানে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের র‍্যাংকিং অনুযায়ী, বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকার একেবারে তলানিতে আছে আফগানিস্তান। আফগানিস্তানের কয়েক ধাপ ওপরে থাকলেও  শক্তির বিচারের পাকিস্তানের (১০১তম) পাসপোর্টের অবস্থা ইয়েমেন (১০০তম) ও সোমালিয়ার (৯৯তম) চেয়েও খারাপ।

নেপাল (৯৮তম) ও শ্রীলঙ্কার (৯৬তম) মতো দেশগুলো বাংলাদেশের আশেপাশেই অবস্থান করছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার