নির্বাচনের পর বিএনপির সন্ত্রাসীদের বিচার হবে : কাদের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৩, শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ২২ পৌষ ১৪৩০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের পর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের বিচার করা হবে। শনিবার (০৬ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় (নোয়াখালী-৫) ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের দোসররা নাশকতা, অগ্নিসংযোগসহ ব্যাপক সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে।

কাদের জানান, শুক্রবার তারা (বিএনপি) ঢাকার গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগ করে দুই শিশুসহ চারজনকে হত্যা করেছে। কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে। আমি এই ঘৃণ্য, নৃশংস সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিএনপি-জামায়াত অপশক্তি দেশকে ধ্বংস করতে চায় জানিয়ে তিনি বলেন, এরা একাত্তরের পরাজিত, শক্তি পঁচাত্তরের ঘাতক দল; এদের বিশ্বাস করা যায় না। বাংলাদেশ কোনো অপশক্তির কাছে কখনো মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না।

এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেন নাশকতা করতে না পারে, সেজন্য আপনারা সতর্ক থাকবেন। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কেউ যেন আমাদের বিজয় ছিনিয়ে না নিতে পারে।

‘বিএনপি-জামায়াত নির্বাচনের পরও সহিংসতা চালিয়ে যেতে পারে’ বলে সতর্ক করে তিনি আরও বলেন, সহিংসতার কঠোর জবাব দিতে হবে। নির্বাচন হয়ে যাক, কোনো সন্ত্রাসী পার পাবে না। তাদের বিচার হবে। আমরা কঠোর হতে জানি। সময়মতো সব ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, কানাডার ফেডারেল রায় অনুযায়ী বিএনপি আবারও প্রমাণ করলো তারা একটি সন্ত্রাসী সংগঠন। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের কাছেও আমরা এই সন্ত্রাসীদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার