নির্বাচন বানচাল করতে না পেরে অগ্নিসন্ত্রাস করছে বিএনপি: তথ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩৪, শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ২২ পৌষ ১৪৩০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বানচাল করতে না পেরে দেশব্যাপী ফের অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি। আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় এলে এসব অগ্নিসন্ত্রাসী ও তাদের মদদদাতাদের নির্মূল করা হবে।

শনিবার (০৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপারের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

এসময় ঢাকায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। রাজনীতির নামে বিএনপি নাশকতার মহোৎসবে মেতেছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশেই শুক্রবার রাতে ঢাকার গোপীবাগে সন্ত্রাসীরা ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও নির্বাচন কেন্দ্রে আগুন দিয়ে ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে যে উচ্ছাস তৈরি হয়েছে তা কয়েকজন অগ্নিসন্ত্রাসীর অপতৎপরতায় ম্লান হবে না।’

জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে আগামীকাল ৫ম বারের মতো আওয়ামীলীগ ফের ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার