এ কে আজাদসহ ১০ নেতাকে আ.লীগ থেকে অব্যাহতি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩১, শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ২১ পৌষ ১৪৩০

ফরিদপুর-৩ (সদর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদসহ জেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন এবং বিপক্ষ প্রার্থীকে প্রত্যক্ষ সহযোগিতা করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য যায়। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী আজগর ফেসবুকে তার আইডিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

অব্যাহতি দেওয়া ১০ নেতা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথ এবং জেলা আওয়ামী লীগের সদস্য সুবল চন্দ্র সাহা, মনিরুল হাসান, আবুল বাতিন ও শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ, খলিফা কামাল উদ্দিন ও শাহ আলম মুকুল।

দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া কারণ সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাজারো উন্নয়ন বাংলাদেশসহ সারা পৃথিবীতে আজ বহুল প্রশংসিত। এসব বাস্তবমুখী উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কর্তৃক ঘোষিত ফরিদপুর-৩ সংসদীয় আসনে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় এবং বিপক্ষ প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ সহযোগিতা ও জননেত্রীর স্থানীয় নির্বাচনী জনসভায় আপনাদের অনুপস্থিতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের শামিল। যা দলীয় আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী। সংগঠনের দলীয় গঠনতন্ত্রের ৪৭ (১) এবং ৪৭ (১১) ধারা অনুযায়ী প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাদেকে দলীয় স্ব-স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।  

অব্যাহতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে তারা সবাই জেলা আওয়ামী লীগের পদধারী নেতা। সেই নেতাদের বহিষ্কারের কোনো এখতিয়ার জেলা কমিটির সভাপতি বা সম্পাদক রাখেন না। তারা বড়জোর আমাদের বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠাতে পারেন।

শেখ হাসিনার জনসভায় উপস্থিত না থাকার বিষয়ে তিনি বলেন, ওই সভায় আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। তাছাড়া নেত্রী এবার নির্বাচন উন্মুক্ত করেছেন বলেই আমরা আওয়ামী লীগ নেতা এ কে আজাদের নির্বাচন করছি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার