এমপি হলে নিজে কচুরিপানা পরিষ্কার করব

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:৩৪, বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ২০ পৌষ ১৪৩০

হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পক্ষে চুনারুঘাট শহরে তার সমর্থকেরা বিশাল নির্বাচনী মিছিল করেছে। মিছিল শেষে শহরের মধ্যবাজারে এক সভায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। বুধবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের বড়াইল এলাকায় ব্যারিস্টার সুমনের বাসার সামনে থেকে মিছিল শুরু হয়ে মধ্যবাজারে গিয়ে শেষ হয়। এ সময় ব্যারিস্টার সুমন তার পরিবারের সবাইকে নিয়ে মঞ্চে ওঠে ভোট প্রার্থনা করেন।

বক্তব্যের শুরুতে ব্যারিস্টার সুমন বলেন, আজকে আমার এমপি নির্বাচনের কোনো কথা ছিল না। আমার নসিব আমাকে নিয়ে এসেছে এই নির্বাচনের জন্য। জননেত্রী শেখ হাসিনা যদি স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ না দিতেন, তাহলে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে জীবনেও নির্বাচন করতাম না। আর আমি যদি ইলেকশন না করতাম, তাহলে চুনারুঘাট-মাধবপুরের ভোটারদের কোনো কাজ থাকত না।

বক্তব্যে নির্বাচনী ইশতেহার তুলে ধরে বলেন, রাজশাহী শহরের মতো চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত রাস্তা প্রশস্ত এবং ডিভাইডারে বৃক্ষ রোপণ ও আলোকসজ্জার মাধ্যমে দৃষ্টিনন্দন করা হবে। চুনারুঘাট থেকে জগদীশপুর হয়ে মাধবপুর পর্যন্ত রাস্তা বড় করতে হবে। চুনারুঘাট ও মাধবপুর উপজেলার প্রতিটি গ্রামের কাঁচা রাস্তাকে পাঁকা ও প্রশস্ত করা হবে।

চুনারুঘাটের মৃত খোয়াই নদীকে জীবিত করা হবে। এমপি নির্বাচিত হলে নিজে নেমে কচুরিপানা পরিষ্কার করে দুর্গন্ধের হাত থেকে বাঁচাব। যে-সব খাল ও পাহাড়ি ছড়া যারা দখল করে রেখেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। খোয়াই নদীর ওপর নতুন ব্রিজ করা হবে। চুনারুঘাট শহরে স্থায়ী স্ট্যান্ড নির্মাণ করা হবে। যাতে যত্রতত্র পার্কিংয়ের কারণে ভোগান্তি কমানো যায়। দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এছাড়া গৃহহীন ও ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করা। নারী-শিশু নির্যাতন বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে। সংখ্যালঘুদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হবে। বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রবাসে কোনো ব্যক্তি মারা গেলে তাদের মৃতদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষিত করা হবে।

নির্বাচনী সভায় ব্যারিস্টার সুমনের মাতা সৈয়দা আম্বিয়া বেগম বলেন, ৭ জানুয়ারি আপনারা আমার ছেলেকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের কাছে আমার ছেলেকে হাওলা (শপে দেওয়া) করে দিলাম। ব্যারিস্টার সুমনের নির্বাচনী মিছিলে ঈগল ঈগল স্লোগানে মুখরিত হয়ে ওঠে চুনারুঘাট শহর। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার