আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি–জামায়াত লিফলেট বিতরণ করছে: কাদের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:০৯, বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১৯ পৌষ ১৪৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি–জামায়াত এখন লিফলেট বিতরণ করছে। বুধবার (০৩ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি–জামায়াত এখন লিফলেট বিতরণ করছে। হরতাল বা অবরোধের মতো কর্মসূচিতে তারা ব্যর্থ। জনগণ হরতাল মেনে নেয়নি বলেই ধ্বংসাত্বক অবস্থা থেকে সরে এসেছে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত বিএনপি লিফলেট বিতরণের ঘোষণা দিলেও তারা যে কোনো সময় ধ্বংসাত্বক কাজ করতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।

কাদের জানান, নির্বাচনে ১১টি দেশের ৮০ জন পর্যবেক্ষক আসবেন। বিভিন্ন দেশের ৫০ জন সাংবাদিক নির্বাচন কাভার করতে আসবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথভুক্ত দেশের পর্যবেক্ষকরাও আছেন নির্বাচন পর্যবেক্ষণে।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে যতটা কাজ করতে দেওয়া হবে নির্বাচন ততটাই দেশে–বিদেশে গ্রহণযোগ্য হবে। সেই লক্ষ্যেই কাজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে বিভিন্ন জেলার ডিসি, এসপিসহ বিভিন্ন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

কয়েকজন নির্বাচন কমিশনার আশঙ্কা করে বলেছেন, নির্বাচন গ্রহণযোগ্য না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের নিজস্ব বক্তব্য। আওয়ামী লীগ মনে করে, একটি স্বাধীন গ্রহণযোগ্য নির্বাচন হবে। বিচ্ছিন্ন হওয়ার কোনো শঙ্কা নেই।

ড. ইউনূসের রায়ের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যাপারে অনেকটাই নাখোশ—যেমনটি টিআইবি, সুজনসহ অন্যান্য প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বক্তব্য দিয়ে আসছে। এসব প্রতিষ্ঠান কখনও বাংলাদেশ এগিয়ে যাক তা চায় না।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার