নির্বাচনে অঘটন ঘটলে কেউ ছাড় পাবে না: সালমান এফ রহমান

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৪, সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১৭ পৌষ ১৪৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো অঘটন ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান।

সোমবার (০১ জানুয়ারি) বিকেলে নবাবগঞ্জের বক্সনগরের বর্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় দোহার নবাবগঞ্জকে মডেল উপজেলা করারও প্রতিশ্রুতি দেন সালমান এফ রহমান।

তিনি বলেন, গত ৫ বছরে ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে দোহার-নবাবগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ করা হয়েছে। হাসপাতালগুলোও ৫০ থেকে ১০০ শয্যায় রূপান্তরের কাজ চলছে।

আন্তর্জাতিক মানের একটি নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে নৌকায় ভোট দিয়ে আবারও তাকে বিজয়ী করার অনুরোধ জানান সালমান এফ রহমান।

এ সময় নির্বাচিত হলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও মৈনট ঘাটে নির্মিত বিনোদন কেন্দ্রে স্থানীয়দের নিয়োগের পাশাপাশি প্রবাসীদের জন্য পরামর্শ কেন্দ্র গড়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

ভোটের দিন সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে নির্বাচনকে সফল করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার