‘ঢাকার অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ’

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০১:৫৮, সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১৭ পৌষ ১৪৩০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঢাকার মোট ২ হাজার ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ। সোমবার (০১ জানুয়ারি) বেলা ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিশনার।

হাবিবুর রহমান বলেন, কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। ডিএমপিতে ২ হাজার ১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ। আর কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৭৮টি। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনের দিন ভোটারদের সার্বিক নিরাপত্তা দিতে রাজধানীতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।

এসময় নির্বাচন ঘিরে নাশকতার শঙ্কা আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, কোনো ধরনের জঙ্গি তৎপরতার তথ্য নেই। তবে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নিবে পুলিশ।

এদিকে সচেতনতার অভাবেই থার্টিফাস্ট নাইটে আতশবাজি, পটকা ফাটানো হয়েছে উল্লেখ করে নগরবাসীকে আরও সচেতন হাওয়ার আহ্বান জানানা ডিএমপি কমিশনার।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলছে প্রার্থীদের প্রচার। নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে সারা দেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কাজ করছে পুলিশ ও আনসার সদস্যরাও।

স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করতে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এদিকে আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার