বাংলাদেশের নির্বাচন আজও স্থিতিশীল অবস্থায় আসেনি: সিইসি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:৪৬, সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১৭ পৌষ ১৪৩০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বাংলাদেশের নির্বাচন আজও স্থিতিশীল অবস্থায় আসেনি। সামান্য তিল পরিমাণ অনিয়ম হবে না তা কখনও বলা যাবে না।

সোমবার (০১ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের আইন-বিধিবিধান সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। এদিন সকাল ১০টা থেকে আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সহিংসভাবে ভোট বিরোধী কিছু হলে, ভোট দিতে বাধা দিলে সংকট দেখা দেবে। এই সংকট প্রতিহত করতে হবে। যেকোনো মূল্যে কেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে হবে। জাল ভোট দেওয়া, কালো টাকা ছড়ানোর চেষ্টা করা হয়- সেগুলো প্রতিহত করতে হবে।

সিইসি বলেন, যেকোনো কারণেই হোক ভোট নিয়ে অনাস্থা তৈরি হয়েছে। বিগত দুটি নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। প্রচার শুরুর পর থেকেই সহিংসতা হচ্ছে। কিন্তু ইসি হতাহতের ঘটনা দেখতে চায় না।

তিনি বলেন, অনেকেই বলেন, ইসি চাইলে নির্বাচন আরও তিন মাস পিছিয়ে দিতে পারতো। তারা মনে করেন ইসি অনেক ক্ষমতাবান। কিন্তু এগুলো সত্য না। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু হতে হবে বলে বিদেশিরা বলে থাকেন। এটা তাদের বলার অধিকার আছে। সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে সেটা বিশ্বাসযোগ্য হতে হবে। নির্বাচনটা স্বচ্ছতার সঙ্গে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার