গাজায় ইসরায়েল যা করছে, দেশে বিএনপি তা করছে: কাদের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৬, রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১৬ পৌষ ১৪৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, বাংলাদেশে বিএনপি তা করছে। রোববার (৩১ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বেলা ১২টার দিকে গণসংযোগকালে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট জিরো পয়েন্টে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষকে আগুন দিয়ে হত্যা করছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, বাংলাদেশে বিএনপি তা করছে। ওই হানাদার বাহিনী যে নিকৃষ্ট কাজ করছে, তা বাংলাদেশে করা হচ্ছে তারেক জিয়ার নির্দেশে। তারেক জিয়ার দেশে আসার সাহস নাই। বিএনপির সৎ সাহস নাই, তারা পালিয়ে গেছে।

কাদের বলেন, নির্বাচন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে, যাতে ভোটকেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের জবাব দিতে হবে। আমরা দলে দলে একত্র হয়ে তার জবাব দেব। ৭ জানুয়ারি আমরা জবাব দেব। খেলা ত হবে। ৭ জানুয়ারি ফাইনাল খেলা।

তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে। তারা যদি নির্বাচনে পরামর্শ দেয়, তাহলে আমরা গ্রহণ করব। তবে নির্বাচনের ক্ষতি হয় এমন কিছু মেনে নেব না।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকাল সাড়ে ১০টায় বাবা–মায়ের কবর জিয়ারত শেষে গণসংযোগ শুরু করেন। সকালে বসুরহাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান করেন। পরে চর কাঁকড়া ইউনিয়নের সিদ্দিকিয়া বাজারে গণসংযোগ দিয়ে প্রচার শুরু করেন তিনি। এ সময় তিনি পথে পথে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার