তেল আমদানি করে বিপাকে বিপিসি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৬, শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১৫ পৌষ ১৪৩০

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছ থেকে ফার্নেস অয়েল নেয়। কিন্তু এই প্রান্তিকে (অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর) বিপিসি তেল আমদানি করলেও তা নিচ্ছে না পিডিবি। এতে তেল সংরক্ষণের পাশাপাশি মূল্য পরিশোধেও বিপিসিকে বিপদে পড়তে হচ্ছে।

সাধারণত বছরে বিদ্যুৎ উৎপাদনে বিপিসি ৪৩ হাজার থেকে ৪৩ হাজার ৫০০ মিলিয়ন মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানি করে। এই প্রান্তিকে প্রায় ১৭ মিলিয়ন মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানি করা হয়। যার পুরোটাই সরকারি বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা হয়েছে।

প্রত্যেকবার গ্রীষ্মে ১৬ থেকে ১৭ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন পড়ে। কিন্তু এখন দিনের বেলায় বিদ্যুতের চাহিদা ৯ হাজার এবং রাতের বেলায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াটের মধ্যে থাকার কারণে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র খুব একটা চালানোর প্রয়োজন পড়ছে না। এমনকি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও কমানো হয়েছে। পাশাপাশি দেশের কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোকে পূর্ণ ক্ষমতায় চালানো হচ্ছে না। ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ মেগাওয়াট লোডে এসব বিদ্যুৎকেন্দ্র চলছে, যেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সর্বোচ্চ সাড়ে ৬ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

এদিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৮ হাজার মেগাওয়াটের ওপরে। কিন্তু সেখানে উৎপাদন করা হচ্ছে ৪ হাজার মেগাওয়াট।

তেল আমদানি করে বিপিসি বিপাকে পড়েছে। বার বার বলার পরেও পিডিবি তেল নিতে সম্মত হচ্ছে না। বৈঠকে জ্বালানি সচিব নুরুল আলম পিডিবিকে তেল নেওয়ার জন্য চিঠি দেওয়ার নির্দেশ দেন বিপিসিকে। সম্প্রতি জ্বালানি বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে বিপিসির পরিচালক (বিপণন)  অনুপম বড়ুয়া এসব কথা বলেন।

এর আগে ২৮ ডিসেম্বর বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় জানানো হয়, আসন্ন ২০২৪ সালে সেচ মৌসুমে বিদ্যুতের সামগ্রিক চাহিদা ১৭ হাজার ৮০০ মেগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সেচ মৌসুমের এপ্রিল মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট। এ হিসেবে চাহিদা বেড়েছে ১ হাজার ৮ মেগাওয়াট। এ চাহিদা পূরণে গ্যাসের চাহিদা ধরা হয়েছে ১ হাজার ৭৬০ মিলিয়ন ঘনফুট, ফার্নেস অয়েলের চাহিদা ১ লাখ ৫৪ হাজার ৯৫০ মেট্রিক টন এবং ডিজেলের চাহিদা ১৫ হাজার ৬০০ মেট্রিন টন। সেচ মৌসুমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস, ফার্নেস অয়েল ও ডিজেল সরবরাহ বাড়ানো প্রয়োজন বলে সভায় জানানো হয়।

জ্বালানি বিভাগ থেকে জানানো হয়, ফার্নেস অয়েল ও ডিজেলের কোনও ঘাটতি নাই এবং চাহিদা মোতাবেক সরবরাহ করা হবে।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার