‘নৌকায় ভোট দিলে চাকরি পাবেন’

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:২১, শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১৫ পৌষ ১৪৩০

নৌকায় ভোট দিলে উন্নয়ন পাবেন, ঘরে ঘরে চাকরি মিলবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জাফরউল্লাহর স্ত্রী সাবেক এমপি নিলুফার জাফর উল্লাহ এ কথা বলেন তিনি।

নিলুফার জাফর বলেন, বিগত ১০ বছরে কিন্তু পিছিয়ে ছিলাম না আমরা, বিনা পয়সায় বহু লোকের চাকরি দিয়েছি। তবে এমপি হতে পারলে আরও অনেক এগিয়ে যেত। আমি যখন এমপি ছিলাম তখন মাদক ছিল না। এখন ঘরে ঘরে মাদকের ছোয়া। আমরা করোনার সময় বস্তা ভরে ভরে খাবার পৌঁছে দিয়েছি। আমরা তো আপনাদের ভুলে যাই নাই।

তিনি বলেন, বহিরাগতদের কেন এত প্রশ্রয় দেন? আপনাদের বিবেকে এটা লাগে নাই? আপনারা ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিজয় করবেন, আমরা আপনাদের উন্নয়ন দেব। গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভায় ভাঙ্গার কোনো লোক ছিল না, সব লোক হলুদ গেঞ্জি পরে শিবচর থেকে এনে ভোরবেলায় মাঠে প্রবেশ করিয়েছিল। যাকে দিয়ে করিয়েছিলেন সে কিন্তু এখন নাই।

আলগী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুকসানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ১নং যুগ্ম সম্পাদক শরিফুজ্জামান ভিপি শরীফ, ফেরদৌস জামান, তৌহিদুর রহমান বুলবুল, মোহাম্মদ পলাশ মিয়া প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের মহিলা ভোটাররা।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার