‘আমার বিপক্ষে শক্তিশালী প্রার্থী নেই’

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:১৪, শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১৫ পৌষ ১৪৩০

লালমনিরহাট-২ আসনের (আদিতমারী কালীগঞ্জ) সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ বলেছেন, আজকে নির্বাচনের প্রাক্কালে এই দুষ্কৃতিকারী দল (বিএনপি) যারা বলে ভোট দিতে যাবেন না। যারা বলে অসহযোগ আন্দোলন করেন। এসব লোকেরা আজকে প্রচারণা ছড়াচ্ছে নির্বাচনে ভোট না দেওয়ার জন্য। আপনারা যেন কেন্দ্রে না যান। আসন্ন নির্বাচনে আমার বিপক্ষে খুব একটা শক্তিশালী প্রার্থী নেই। তবে যারা দাঁড়িয়েছে তাদের আপনারা চেনেন না, জানেন না। তাদের কী মার্কা তাও জানেন না।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুজ্জামান আহমেদ বলেন, বিএনপি-জামায়াতের নিয়ম ছিল যখন নির্বাচন হবে, তখন তারা এলাকায় যেত। গিয়ে বলত আপনারা আমাদের ভোট দেবেন কি না? তখন মানুষ ভয়ে হাত তুলতো। তখন বলতো আপনার হাত তুলেছেন। আমরা ভোট পেয়েছি। আপনাদের আর কেন্দ্রে যেতে হবে না। সেই জামানা চলে গেছে।

তিনি বলেন, এখন আমাদের বক্তব্য হচ্ছে, আমার প্রিয় এলাকাবাসী সত্যিকার অর্থেই আমাকে ভালোবাসলে সময় এসেছে প্রমাণ করার। আমাকে নয়, আমি তো বিশ্বাস করি আপনারা আমাকে ভোট দেবেন। সারা বিশ্বকে প্রমাণ করার জন্য ভোট কেন্দ্রে যাবেন।

গোড়ল ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু। এ সময় যুবলীগের সভাপতি রেফাস রাঙ্গা সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার