মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর সময় জানা গেল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৫, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১৩ পৌষ ১৪৩০

ঢাকা শহরে বসবাসকারীদের যানজট থেকে মুক্তি দিতে আনুষ্ঠানিক যাত্রা শুরুর এক বছর পূর্ণ করল দেশের প্রথম মেট্রোরেল। গত বছরের ২৮ ডিসেম্বর চালু হয় বহুল-আকাঙ্ক্ষিত মেট্রোরেল। এরই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেলের বাকি দুটি স্টেশন কারওয়ানবাজার ও শাহবাগ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, সব কটি স্টেশন চালুর পর প্রথম তিন মাসে সেবা বৃদ্ধিতে মনোযোগ দেওয়া হবে। তার পরের তিন মাসে ধীরে ধীরে মেট্রো চলাচলের সময় বাড়ানো হবে। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

২০২২ সালে ঢাকায় চলাচল শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। শুরুতে সকালে চার ঘণ্টা মেট্রো চলে আগারগাঁও পর্যন্ত। এরপর স্টেশনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে চলাচলের সময়সীমাও।

যাত্রা শুরুর ছয় মাসের মধ্যে এই অংশের সব কটি স্টেশন থেকে দিনে ১২ ঘণ্টা সেবা দিতে শুরু করে বৈদ্যুতিক এই বাহনটি। আর প্রথম দিন থেকেই মেট্রো ছিল আগ্রহের কেন্দ্রে। ধীরে ধীরে দর্শনার্থী কমে বাড়তে থাকে নিয়মিত যাত্রী।

শুরুতে মেট্রোরেলের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় সাড়ে ৩৩ হাজার কোটি টাকা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার