আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ : শেখ হাসিনা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৩, বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১২ পৌষ ১৪৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরন্ত বাংলাদেশ। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখানোর শর্তপূরণ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দলের সক্ষমতার কথা তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করল আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘোষণা করা ইশতেহারে গুরুত্ব পেল ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পথ নির্দেশ।

শেখ হাসিনা বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের রূপান্তর ঘটেছে। আজকের বাংলাদেশ দারিদ্র্যক্লিষ্ট, অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, পুনরায় নির্বাচিত হলে অর্থ পাচারকারী ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্বার গতিতে এগিয়ে চলা দুরন্ত বাংলাদেশকে কোন অভিঘাত বাধাগ্রস্ত করতে পারবে না।

টানা চতুর্থবারের মত ক্ষমতায় গেলে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আওয়ামী লীগ, তার রূপরেখা ফুটে উঠলো দলটির নির্বাচনী ইশতেহারে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে ইশতেহার ঘোষণা করলেন, তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কৌশল।

আগামীতে সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষায় সরকারের পরিকল্পনা কি, ঘোষণা হয়েছে ইশতেহারে।

ইশতেহারে সরকারপ্রধান বলেন, আবারো নির্বাচিত হলে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় আওয়ামী লীগ। আর সে লক্ষ্যে সকল প্রস্তুতি রয়েছে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকা জয় পেলে দেশের উন্নয়ন হবে, আসবে সমৃদ্ধি, প্রতিষ্ঠিত হবে শান্তি।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার